sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে, বাবা ও ছেলেসহ নিহত ৩, আহত ৮

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা ও ছেলেসহ ৩ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার গ্রামের শরিফুল ইসলাম (৪৪) ও তাঁর বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণ পুর গ্রামের মৃত্যু আব্দুল জলিল ছেলে আব্দুল হামিদ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভুটভুটিতে করে বাড়ি ফিরার পথে পুসকুনি এলাকায় পৌঁছালে ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুই জনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আহত আটজনের মধ্যে গুরুতর পাঁচজনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতর সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button