খেলা

বিপিএল স্থগিত : যেভাবে হবে পরের ম্যাচগুলো

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের প্রথম দু’দিনের চারটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। এমন আবহাওয়ার কারণে আগামী দু’দিন বিপিএল স্থগিত রাখার সিদ্বান্ত নিয়েছে টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল । তবে মঙ্গলবার থেকে পুনরায় শুরুর সিদ্বান্ত নিয়েছে তারা।
শুক্রবার দুপুরে শুরু হয় বিপিএলের চতুর্থ আসর। ঐদিন প্রথম ম্যাচে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিল। মেঘলা আবহাওয়ার মধ্যে টস করতেও নামেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও রাজশাহীর দলপতি ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন স্যামি। কিন্তু ঐ পর্যন্তই। কারণ এরপর বৃষ্টির তেজে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি।
পরে বৃষ্টির তেজি ভাব অব্যাহত থাকায় দিনের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। ঐ ম্যাচে অংশ নেয়ার কথা ছিলো রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় দিনে, অর্থাৎ শনিবারও দু’টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তাই দু’দিন বিপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল ।
দু’দিন বন্ধ রেখে আগামী মঙ্গলবার থেকে পুনরায় শুরুর কথা জানিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল কমিটি। ঐ দিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস। আর দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস। এভাবে পরের দিনের আগের সূচী অনুযায়ী টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
তবে পরিত্যক্ত হওয়া ম্যাচগুলো এবং আগামীকালের দু’টি ম্যাচও পরে আয়োজনের কথা জানিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল কমিটি। এক্ষেত্রে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি না থাকলে, পরিত্যক্ত হওয়া ঐ ম্যাচগুলো দিনের অন্যান্য ম্যাচের সাথে আয়োজন করা হবে। সেক্ষেত্রে পরিত্যক্ত হওয়া ম্যাচগুলো সকাল ১০টা শুরু করা হবে। দুপুর ২টায় হবে দিনের দ্বিতীয় ম্যাচ। আর দিনের তৃতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button