কাউছার মিয়া,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন উপজেলার কলিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন বাবু(৪৮)।
দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,বাবুল হোসেন(বাবু) কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে দৌলতপুর থানা পুলিশের দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন-সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন বাবুকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।