sliderস্থানিয়

বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে শোক

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখা, মানিকগঞ্জ।

খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠা এবং সংগঠনকে এগিয়ে নিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে বিএমএসএস পরিবার একজন অভিভাবক ও সংগঠককে হারাল।

তাঁর মৃত্যুতে সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, “সাংবাদিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন খন্দকার আছিফুর রহমান তোতা। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে এবং সংগঠনকে এগিয়ে নিতে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button