sliderমহানগরশিরোনাম

সরকারকে অবিলম্বে জাতীয় ঐকমত্যের সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে: হাসনাত কাইয়ূম

প্রেস রিলিজ: ঢাকা, আগের ১৭ বারের মতো সংবিধানের কেবল কোনো মামুলি সংশোধন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়, সেটাকে টেকসই করাও সম্ভব নয়। বরং অবিলম্বে জাতীয় ঐকমত্যের এবং গণভোটের গণরায় অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম।

আজ সংসদের ৬ মাসেও সংস্কার পরিষদ গঠন না করা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী আইন করার প্রতিবাদে এক গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

সমাবেশে হাসনাত কাইয়ূম বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং গণভোটের গণরায়ের মাধ্যমে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য। অথচ সংসদের ৬ মাস আজ পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর সংস্কার পরিষদ গঠন করেনি সরকার। বরং সরকার সংবিধান সংশোধনীর পুরাতন ব্যর্থ পথে এগিয়ে যাচ্ছে, র‍্যাবকে ভিন্ন নামে আরো সুসজ্জিত করছে, গুমের পক্ষে আইন বানিয়েছে, জননিরাপত্তার আজ ভয়াবহ দশা। এসবের তীব্র প্রতিবাদ জানিয়ে হাসনাত কাইয়ূম বলেন, কোনো প্রকার তালবাহানা না করে অবিলম্বে গণরায়ের ভিত্তিতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, “সংশোধনী কমিশন গঠন করে সংবিধানের ওপর দিয়ে কেবল কিছু উপরি কাঠামো পরিবর্যন করে রাষ্ট্র ব্যবস্থার মূল সংকট নিরসন হবে না। জনগণের মূল চাওয়া হলো রাষ্ট্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা। এ জন্য সরকারকে অবিলম্বে জাতীয় ঐকমত্যের সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।”

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার নজরুল হক বলেন দেশে যখন বেকারত্বের হার দিন দিন বাড়ছে, তখন আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলন যৌথভাবে অর্থনৈতিক সংস্কার ও বেকারত্ব নিয়ন্ত্রণে দুর্নীতিবিরোধী বিশেষ আইন বানানোর প্রস্তাব দিতে একটি সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু সরকার ঠুংকো কারণ দেখিয়ে তা বাতিল করেছে৷ সরকার অর্থনৈতিক সংস্কারে কতটুকু সিরিয়াস, তা এ ঘটনায় প্রমাণিত হয়েছে।

জাস্টিস এন্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)র আহ্বায়ক নাঈম আহমাদ বলেন রাষ্টের কাঠামোগত সংস্কারে সরকার ও বিরোধী জোট আগ্রহী নন। এটা এখন প্রমাণিত। গণরায় বাস্তবায়ন করতে হলে অপরাপর অংশীজনদের নিয়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃত্বে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক কুটনীতিবিদ সাকিব আলী, শহীদ মিরাজের বাবা আব্দুর রব, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান সহ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশের সঞ্চালনা করেন দলের নির্বাহী কমিটির সদস্য ফরিদুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button