sliderস্থানিয়

শিবালয়ে বিএনপির সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান খান হেনা মিয়া (৯০) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আরিচা ঘাটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন হেনা মিয়া। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

হামিদুর রহমান খান হেনা মিয়া আশির দশক থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। নব্বইয়ের দশকে তিনি শিবালয় উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এরপরও দীর্ঘদিন স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

বৃহস্পতিবার রাত ১০টায় শিবালয় নতুনপাড়া জামে মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, শিবালয় উপজেলা বিএনপি, দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিবালয় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, হামিদুর রহমান খান হেনা মিয়া প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান ও প্রকৌশলী মহিদুর রহমান খান কাজলের পিতা। তিনি শিবালয়ের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিবালয় অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত হাফিজুর রহমান খান হিরু মিয়ার বড় ভাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button