মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুর উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৬২, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লব এবং পুলিশ কর্মকর্তা (তদন্ত) মনোজ নন্দী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাকমান আলী, সমবায় কর্মকর্তা খালিদুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল হুদা তালুকদার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান।