sliderস্থানিয়

কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে আলীগের ছয়জন গ্রেপ্তার

রতন ঘোষ কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে গত ২৪ ঘন্টায় কটিয়াদী মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ৬ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার কৃতরা হচ্ছেন কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ঈশা মঞ্জিল, লোহাজুরি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিয়াদ হোসেন,জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, করগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সজিব মিয়া, লোহাজুরী ইউনিয়ন, উত্তর পূর্ব চর পাড়াতলা ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কিরণ মিয়া, এবং কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতা মোঃ শাহিন।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে, সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বিধায়, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদেরকে কিশোরগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button