sliderস্থানিয়

হরিরামপুরে কৃষকদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে হারকান্দি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৪ টায় উপজেলার হারকান্দি ইউনিয়নের গৌরিবপুর কলোনীর বিভিন্ন মূল ফটকে হারুকান্দি ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলামের অর্থায়নে এ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হান্নান মোল্লা,ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (তুষার) ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল শিকদার এবং সাংগঠনিক সম্পাদক রাজিব মোল্লা প্রমূখ।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় সারা দেশের ন্যায় দলীয় কর্মসূচির অন্তর্ভুক্ত হিসেবে বৃক্ষ রোপন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button