sliderস্থানিয়

পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

পিরোজপুর: বৈরী আবহাওয়া উপেক্ষা করে পিরোজপুরে সংক্ষিপ্ত পরিসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টায় পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় একটি সংক্ষিপ্ত র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই দলটি জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button