sliderস্থানিয়

কুড়িগ্রামে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেফতার

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় কুড়িগ্রাম থানাধীন কাঁঠালবাড়ি ইউনিয়নের আগমনী বাজার এলাকায় কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম সদরের চর হরিকেশ ৪ নং ওয়ার্ড এলাকার মাদক কারবারি মোঃ আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) কে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যানলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম থানার এস আই (নিরস্ত্র) ইমরান হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী আগমনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। এই সংক্রান্তে কুড়িগ্রাম থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button