
যশোর প্রতিনিধি: যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ২৭ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম রিপন (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৩০ জুন) বিকাল পোনে তিনটায় কোতোয়ালি থানার ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্যসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকমত আসামি সিরাজুল ইসলাম রিপন যশোর জেলার শার্শা থানার বাদে নাভারণ (পশ্চিম পাড়া) এর মোঃ নজরুল ইসলামের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর কোতয়ালী থানা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলাম ও এসআই মোঃআব্দুল্লাহ আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার এ্যাডভোকেট রোকনুজ্জামান এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে মোঃ সিরাজুল ইসলাম রিপন (৩৭)কে আটক করে। আটকের পর তার সাথে থাকা কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে থেকে ২৭,০০০ (সাতাশ হাজার) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ সংক্রান্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


