sliderস্থানিয়

বোয়ালমারীতে ট্রেনে থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক শিশুর, আহত ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ট্রেনে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে জাহিদুল (১৩) নামে এক শিশুর। তার বন্ধু সাজেদুল মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৭.০৮.২৬) বিকেল সাড়ে চারটার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনে বোয়ালমারী উপজেলার চতুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মো. লিটনের ছেলে। আহত সাজেদুল একই গ্রামের কাইউম হোসেনের ছেলে। সাজেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হোসেন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রশিদ বলেন, দুই বন্ধু সম্ভবত ট্রেনে ঘুরতে বেরিয়েছিল। তারা ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী লোকাল টেনের ছাদে ছিল। চতুল এলাকার প্রত্যক্ষদর্শীরা তাদের দুইজনকে ট্রেনের ছাদে দেখতে পায়। চতুল স্কুলের পাশে কমিউনিটি ক্লিনিকের সামনে তারা ট্রেন থেকে পড়ে যায়। জাহিদুল ঘটনাস্থলেই মারা যায়। নিহত জাহিদুলের লাশ চতুল ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button