sliderস্থানিয়

কাজিপুরে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি কাজিপুর উপজেলায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। জাতীয়ভাবে এবারের প্রতিপাদ্য হলো “রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (১৬ আগস্ট) বেলা ১১:০০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলার সাবেক মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম মন্টু, উপজেলা সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কথা তুলে ধরেন। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পরে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষে অনুষ্ঠানে বক্তারা মৎস্য উৎপাদনের সাফল্য, নিরাপদ মাছ চাষ, জলাশয় রক্ষা ও জেলেদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button