Uncategorized

সিংগাইরে বাবা হত্যা মামলায় অস্ত্রসহ ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে বাবা হত্যা মামলায় ছেলে তমিজ উদ্দিনকে (২৬)) পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তমিজ উদ্দিন ঢাকার কেরানীগঞ্জের জগন্নাথপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, উপজেলার চান্দহর গ্রামে বাবা হত্যার আসামি তমিজ উদ্দিন আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তাজিম উদ্দিনের বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ থানায় বাবাকে হত্যার দায়ে একটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সিংগাইর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button