sliderস্থানিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা কমিটির পরিচিতি সভা

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ জেলা আমেলার পরিচিতি সভা ও শপথ গ্রহণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের একটি হোটেলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ গ্রহণ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)। তিনি দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন।

জেলা সভাপতি হাফেজ ডা. মুহাম্মাদ খাদেমুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা ও সদ্য সাবেক জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ হাফিজ উদ্দিন এবং দ্বীনি সংগঠন ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জামাল উদ্দীন।

অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য নবগঠিত জেলা কমিটির দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ ডা. মুহাম্মাদ খাদেমুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মাদ মুসা আলম, মুহাম্মাদ আনোয়ার হোসেন ও আলহাজ্ব মুহাম্মাদ সাইফুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটিতে জয়েন্ট সেক্রেটারি, এসিস্টেন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, প্রচার, দপ্তর, অর্থ ও প্রকাশনা, প্রশিক্ষণ, দাওয়াহ ও জনশক্তি, আইন ও মানবাধিকার, ত্রাণ ও সমাজকল্যাণ, শিল্প ও বাণিজ্য, নির্বাচন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। কমিটিতে মোট ২৯ জন দায়িত্বশীলের পাশাপাশি মহিলা ইউনিট থেকে ১৫ জন সদস্যা অন্তর্ভুক্ত রয়েছেন।

নবগঠিত জেলা কমিটির দায়িত্বশীলদের উদ্দেশে বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।পূর্ণাঙ্গ কমিটি
১. সভাপতি: হাফেজ ডা. মুহাম্মাদ খাদেমুল ইসলাম
২. সহ-সভাপতি: মাওলানা মুহাম্মাদ মুসা আলম
৩. সহ-সভাপতি: মুহাম্মাদ আনোয়ার হোসেন
৪. সহ-সভাপতি: আলহাজ্ব মুহাম্মাদ সাইফুল ইসলাম
৫. সেক্রেটারি: মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ
৬. জয়েন্ট সেক্রেটারি: হাফেজ মুহাম্মাদ হাবিবুর রহমান
৭. এসিস্টেন্ট সেক্রেটারি: হাফেজ তানভীর আহমদ ত্বাকী
৮. সাংগঠনিক সম্পাদক-১: মাওলানা মুহাম্মাদ করিমুল ইসলাম
৯. সাংগঠনিক সম্পাদক-২: মাওলানা মুহাম্মাদ ওবায়দুর রহমান
১০. প্রচার সম্পাদক: মুহাম্মাদ রবিউল আউয়াল
১১. দপ্তর সম্পাদক: আলহাজ্ব মুহাম্মাদ তসুদ্দুর রহমান
১২. অর্থ ও প্রকাশনা সম্পাদক: আলহাজ্ব আব্দুল মোত্তালেব
১৩. প্রশিক্ষণ সম্পাদক: মুফতি আব্দুল্লাহ আল মামুন কাসেমী
১৪. দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মাওলানা মুহাম্মাদ সাদেকুল ইসলাম
১৫. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: ডা. মুহাম্মাদ আসাদুজ্জামান
১৬. ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: মুহাম্মাদ আলী আকবর
১৭. ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক: মুহাম্মাদ আশরাফুল ইসলাম
১৮. শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মুহাম্মাদ ফিরোজ আলী
১৯. নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন
২০. সহ-প্রচার সম্পাদক: মাওলানা মুহাম্মাদ জহিরুল ইসলাম
২১. সহ-দপ্তর সম্পাদক: মুহাম্মাদ ফজলুল হক
২২. সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক: মুফতি আব্দুর রহমান
২৩. সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা মুহাম্মাদ শাহ আলী
২৪. সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মাওলানা মুহাম্মাদ জুয়েল রানা
২৫. সদস্য: আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ জামাল উদ্দীন
২৬. সদস্য: আলহাজ্ব আব্দুর রহিম
২৭. সদস্য: মাওলানা মুহাম্মাদ শরিফুল ইসলাম
২৮. সদস্য: আলহাজ্ব মুহাম্মাদ মাহফুজ আলম
২৯. সদস্য: হাফেজ মাওলানা মুহাম্মাদ আল মামুন
মহিলা ইউনিট: মহিলা ইউনিট থেকে ১৫ জন সদস্যা রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button