sliderস্থানিয়

ফ্যাসিস্ট হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন : ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড.সাইমুম পারভেজ বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় স্বার্থকে উপেক্ষা করে প্রতিবেশী দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

আলোচনা সভা শেষে তিনি উপজেলা চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে সেখানে একটি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন জুলাই যোদ্ধা আল বশরী সোহান, সাইমুন সাদাব, সাংবাদিক আহসান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button