sliderস্থানিয়

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক ইলিয়াস শেখ (৩৫) নামে এক কৃষক মারা গেছেন।
শনিবার (০১.০৮.২৬) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের বাকু শেখের ছেলে। মোটরসাইকেল চালক সোহাগ মিয়া (১৮) হাসপাতালে ভর্তি আছে। সে সোতাশী গ্রামের সেলিম মিয়ার ছেলে। 

গত শুক্রবার রাতে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে সোতাশী মোমিন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কৃষক ইলিয়াস শেখ বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সরাসরি ধাক্কা মেরে ফেলে দেয়। স্থানীয় জনতা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ইলিয়াস শেখকে ফরিদপুর পাঠানো হয়। ফরিদপুর থেকে শনিবার সকালে ঢাকা নেয়ার সময় তাঁর মৃত্যু হয়।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button