
জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাসুম আল সালেহীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
সভায় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম(খোকন), নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম ভিপি, মোস্তাফিজুর রহমান এমপির সহধর্মিণী ফরিদা বেগম।




