sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও।

বুধবার (২২ জুলাই) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অভিযুক্তদের কাছ থেকে ৪ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা নিষ্পত্তি করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহাগ (২৮) ও মো. ফারুক (২০)।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাদের মোট ৫০০ টাকা (৩০০+২০০ টাকা) অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button