বিজ্ঞান ও প্রযুক্তি

সিটিসেলের কার্যক্রম বন্ধ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন অথরিটি কমিশন (বিটিআরসি) বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে বিটিআরসির প্রধান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী বকেয়া পরিশোধে সিটিসেল ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে বিটিআরসি’র এক কর্মকর্তা বলেন, ‘তাদের একটি টিম বিকেলে সিটিসেল কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’
তারানা হালিম বলেন, চার সপ্তাহের মধ্যে মোট বকেয়ার দুই-তৃতীয়াংশ পরিশোধের নির্দেশনা ছিল কিন্তু কোম্পানি সর্বোচ্চ আদালতের এই নির্দেশনা পালনে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে।
তরঙ্গ বরাদ্দ, লাইসেন্স নবায়ন ফি এবং অন্যান্য চার্জ বাবদ সিটিসেলের কাছে সরকারের মোট পাওনার পরিমাণ ৪৭৭ দশমিক ৫১ কোটি টাকা।
সর্বোচ্চ আদালত ১৯ অক্টোবর নাগাদ বকেয়ার ৩১৮ কোটি টাকা পরিশোধের জন্য সিটিসেলকে নির্দেশ দেয়। তবে অপারেটর আপিল বিভাগের নির্দেশনায় প্রথম কিস্তির বকেয়া পরিশোধ ব্যর্থ হওয়ায় অপর এক তৃতীয়াংশ বকেয়া পরিশোধেরও সুযোগ নেই।
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের ব্রান্ড নাম সিটিসেল। ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটি লাইসেন্স নেয়। এতে সিংটেলের শেয়ারের পরিমাণ ৪৫ শতাংশ, ফারইস্ট টেলিকম লিমিটেডের শেয়ার ২৩ দশমিক ৫৭ শতাংশ এবং ৩১ দশমিক ৪৩ শতাংশ শেয়ারের মালিক প্যাসিফিক মটর লিমিটেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button