sliderস্থানিয়

রাঙ্গামাটিতে জেলা পুলিশের ‘জুলাই শহীদ দিবস’ পালিত

​রাঙ্গামাটি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।​ এদিন সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল স্থানীয় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের এই মহান ত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button