sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) মধ্যরাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নম্বর আকচা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফাড়াবাড়ি তিনমাথা থেকে ভুল্লী থানাগামী সড়কের পাশে মোঃ বেলাল হোসেনের মুরগির দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ আল আমিন (৩৫), পিতা:- মৃত আবুল কাশেম, সাং:- কাশেমের বাড়ি, খলিশাকুড়ী, থানা: ভুল্লী, জেলা: ঠাকুরগাঁওকে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা ওসিডিবি গোলাম রসুল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button