
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই সোমবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কটিয়াদীর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রাক্কালে একটি বর্ণাঢ্য র্যালি কটিয়াদী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ দুই কটিয়াদী পাকুন্দিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার(ওসি) রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজল, উপজেলা যুব দলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক দলের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা গ্রামের উন্নয়ন কর্মকাণ্ডের কার্যক্রম কে আরো বেগবান করে তার সুফল জনগণের দারে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।




