sliderস্থানিয়

কটিয়াদী স্বাস্থ্যকমপ্লেক্সে “অনিয়ম-অবহেলা” বরদাস্ত করা হবে না:–জালালউদ্দিন এমপি

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : আকস্মিকভাবে কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ধরনের অনিয়ম ও অবহেলা এবং রোগীদের সাথে অসদআচরণ কোন অবস্থাতেই বরদাস্ত করা হবে না”।

তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, “আমি ডাক্তারদেরকে কিছু নির্দেশনা দিয়ে বলেছি, ডিউটির নির্ধারিত সময়ে, হাসপাতালে উপস্থিত থেকে আন্তরিকতার সাথে, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। জরুরী বিভাগে সব সময় এমবিবিএস ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। রোগীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা না দিয়ে অযথা অন্য কোনো হাসপাতালে রেফার করা যাবে না। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর রোগীর অসুখের কোনরূপ অগ্রগতি বা উন্নতি না হলে তবেই রোগীকে অন্য কোথাও রেফার করতে হবে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতর ও বাহির সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দালাল মুক্ত পরিবেশ নিশ্চিত করা, অ্যাম্বুলেন্স সেবা ২৪ ঘন্টা সচল রাখা, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অফিস চলাকালীন সময়ে কমপ্লেক্সের ভিতরে ডাক্তারদের সাথে অযাচিত আনাগোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ও নির্দেশ দেন। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কৃত রোগীদের খাবার এবং সেবার মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন”।

পরিশেষে তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যা বিশিষ্ট নতুন ভবনটি দ্রুততম সময়ের ভিতরেই চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতালের শূন্য পদে দ্রুত নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া বর্তমান সরকারের উন্নত স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যা যা প্রয়োজন বর্তমান সরকার সবই করবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ শাহরিয়ার অনিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,,বিএনপি নেতা শফিকুল ইসলাম ফুলু সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button