sliderস্থানিয়

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কটিয়াদী উপজেলাতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা জামায়েতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সভায় এলাকায় চুরি বৃদ্ধি, মাদক, লোডশেডিং, যানজট প্রভৃতি বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button