sliderস্থানিয়

কটিয়াদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাস ফেরত শফিকুল ইসলাম কালামিয়া (৩২)নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম ঝিড়ারপাড় গ্রামের রিয়াজউদ্দিন মিস্ত্রিবাড়ির মোঃ দুলা মিয়ার ছেলে।

২৭ জুন শনিবার দিবাগত রাত এগারোটার দিকে ঝিড়ারপাড় ঈদগা মাঠের পাশে নিজ বাড়ির অদূরেই শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা তার অর্ধেক শরীর বিলের পানিতে এবং বাকি অর্ধেক শরীর রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় সূত্র থেকে জানা যায় ঘটনার পরপর ওই সড়ক দিয়ে একটি অটোরিক্সা যাওয়ার সময় বিল পাড়ের সন্নিকটে গেলে চালক কারো গোঙ্গানির শব্দ শুনতে পান। সেই সময় তার সন্দেহ হলে অটো রিক্সাটি থামিয়ে রাস্তা ও বিলের পানিতে শফিকুল কে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন অটোরিক্সা চালক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং শফিকুলকে উদ্ধার করে, দ্রুত ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ হত্যাকান্ডের পর পুরো এলাকায় চরম উত্তেজনাও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করছে। তাছাড়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button