sliderস্থানিয়

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মঙ্গলবার মধ্যরাতে এক অভিযান চালিয়ে পৌর নিষিদ্ধ আ.লীগের, সহ-সভাপতি সহ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ১। কটিয়াদী পৌর নিষিদ্ধ আ.লীগের সহ-সভাপতি মোঃ জামাল মিয়া (৪০)তিনি পৌরসভার কামারকোনা মহল্লার মফিজ উদ্দিন এর ছেলে, ২। কটিয়াদী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল (৪৭)তিনি পৌরসভার বোয়ালিয়া মহল্লার নুরুল আমিনের ছেলে, ৩। মসূয়া ইউনিয়ন নিষিদ্ধ আ.লীগের সহ-সভাপতি মোঃ আল আমিন (৪৮)তিনি উপজেলার মসুয়া ইউনিয়ন সদরের আবুল হোসেনের ছেলে এবং ৪। কটিয়াদী পৌর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন পায়েল (৩২)তিনি কটিয়াদী পৌর আ.লীগের সাবেক সভাপতি ও কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লার আলাউদ্দিন আলার ছেলে।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button