sliderস্থানিয়

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি

বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে সীমান্তে বিএসএফ কর্তৃক ২০জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা বিজিবি প্রতিরোধ করেছে।

ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ১৭৭/২এস পিলার নং এলাকা দিয়ে। বর্তমানে তারা চৌকা সীমান্তে জিরো লাইনে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। সরজমিনে দেখা গেছে চৌকা সীমান্তে বর্তমানে বিজিবির সাথে শতাধিক জনতা পুশইন প্রতিরোধ করতে সহযোগিতা করছে। ওপারে ভারতীয় বিএসএফ অবস্থান করছে। ঘটনাটি ঘটেছে ২০ জুন শনিবার সকাল ছয়টার দিকে।

সূত্রমতে আজ ২০ জুন শনিবার সকাল ছয়টার দিকে ভারতের সবদুলপুর ক্যাম্পের বিএসএফ সদস্য ২০ জন নারী-পুরুষ ও শিশুকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করলে চৌকা বিওপির বিজিবি সদস্যর টের পেয়ে দ্রুত ঘটনাস্থটে ছুটে যায় এবং পুশইন প্রতিরোধ করে, পুশইন করতে চেষ্টা নারী পুরুষ ও শিশুদের মধ্যে পাঁচজন পুরুষ,১১জন মহিলা ও চার জন শিশু রয়েছে।

চৌকা বিওপির হাবিরদার আশরাফ আলি জানান পুশইন ঘটনার টের পেয়ে আমরা তা প্রতিরোধ করি। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত সকাল নয় টার দিকে ২০/২৫জন বিএসএফ আবারো তাদেরকে পুশইন করার চেষ্টা করলে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সাধারণ জনতা বিএসএফকে ধাওয়া করলে তারা পিছু হঠে।

এদিকে মহানন্দা বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ তাজুল ইসলাম চৌধুরী হোয়াটস আ্যাপে ম্যাসেজে জানান যে চৌকা বিওপির সীমান্ত এলাকায় ২০জনকে পুশইন করার চেষ্টার সংবাদ পেয়েছি। তাদেরকে জিরো লাইনে ভারতের অভ্যন্তরে প্রতিহত করেছে চৌকা বিওপির বিজিবি সদস্যরা। আমি এখন ঘটনাস্থলে রওয়ানা দিচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button