sliderস্থানিয়

কটিয়াদী পাট বাজার চোরের অভয়ারণ্য, প্রতিদিনই হচ্ছে চুরি

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদী সদর দক্ষিণপাট মহালটি চোরের অভয়ারণ্য হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে কারো না কারো গোডাউনে চুরি সংঘটিত হচ্ছে।

গতকাল ১২ জুন শুক্রবার দিবাগত রাতে কটিয়াদী মডেল থানা থেকে মাত্র ১শ গজ দূরে অবস্থিত দিলিপ সাহার পাটের গোডাউনের টিন কেটে ভেতরে ঢুকে সিলিং ফ্যান নিয়ে যায় এবং তার আগের দিন ১১ জুন বৃহস্পতিবার দিলিপ ঘোষের গোডাউনের টিন কেটে পাট মাপার লোহার পাথর (বাটখারা) ও অন্যান্য জিনিস পত্র নিয়ে যায়। এছাড়া এই সড়কে অবস্থিত সাংবাদিক রুহুল আমীন রাজুর গোডাউনে (সুলক্ষ্মী ফ্যাক্টরি) ও চুরি হয়েছে। এ নিয়ে পর পর চারবার তার গোডাউনে চুরি সংঘটিত হয়েছে। এভাবেই প্রতিদিন কারো না কারো গোডাউনে চুরি সংঘটিত হচ্ছে। বর্তমানে পাট ব্যবসায়ীরা অসহায় ও আতঙ্কে রাত্রি যাপন করছে।

এব্যাপারে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে বাজার বনিক সমিতির সঙ্গে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button