sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা :চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। তারা হলো চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখর আলি গ্রামের জহর আলির মেয়ে কারিমা খাতুন(৮) ও একই ইউনিয়নের চসকপাড়া গ্রামের কাজল আহমেদের মেয়ে ইসরাত খাতুন(৭)

শুক্রবার (১২ জুন) বিকেলে উদ্ধার অভিযান শেষে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
দুপুরে পদ্মা নদীতে গোসল করার সময় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরর করে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে বিকেলে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button