sliderস্থানিয়

কানসাট আমবাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: দক্ষিন এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজার সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কানসাট আমবাজারের বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠিন বার্তা দিয়েছেন।

শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে কানসাটের গোপালনগর মোড় ও আম বাজার এলাকায় অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হয়। এ সময় নিয়ম লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, কানসাট আম বাজার এলাকায় সড়কের পাশে বিভিন্ন স্থানে অবৈধ স্থসপনা নির্মান করে ব্যবসা পরিচালনা করছিল। জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরপর আইন ভঙ্গ করলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করস হবে। আমবাজার ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ে বিভাগীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত, আম ব্যবসায়ী, আড়তদার ও বাজার সংশ্লিষ্টদেরকে জানানো হয়েছে এবং নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

অভিযানকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক, চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মুলক। এ সময় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button