sliderস্থানিয়

সালথয় গ্রাম আদালতের বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে যদুনন্দী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, ইউপি সচিব, এভিসিবি- ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কার মোছাঃ রুবিনা বেগম, পুলিশ বিট অফিসারসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশা মানুষ বক্তব্য রাখেন।   

বক্তব্যে যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রাম আদালতের বিভিন্ন ধরনের আইনি সেবা, আইনি সুবিধা ও গ্রামীণ অবহেলিত জনগোষ্ঠীর জন্য এর সুদুরপ্রসারি গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি তার বক্তব্যে গ্রাম আদালত হলো গ্রামীণ অঞ্চলের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত সহজ, দ্রুত এবং খুবই স্বল্প ব্যয়ে শতভাগ ন্যায়বিচার পাওয়ার একটি অনন্য কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ে ঘটে যাওয়া ছোটখাটো যেকোনো পারিবারিক বা সামাজিক বিরোধ উচ্চ আদালতে না নিয়ে গিয়ে যদি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা যায়, তবে সাধারণ মানুষের মূল্যবান সময়, বিপুল অর্থ এবং সামাজিক পারস্পরিক সম্প্রীতি-সবই খুব সুন্দরভাবে রক্ষা পায়। তাই সরকারের এই কল্যাণকর আইনি সেবাকে আরও বেশি সংখ্যক প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button