sliderস্থানিয়

হরিরামপুরে পটল চাষে কৃষকের হাসি

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জের হরিরামপুরে গালা ইউনিয়নের কৌড়ি গ্রামের কৃষক মো: ইয়াছিন মিয়া কে ৩৩ শতাংশ জমিতে একটি পটলের প্রদর্শনী দেওয়া হয়।

প্রায় একমাস যাবত প্রতিনিয়ত কৃষক পটল বিক্রি করছেন। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ কেজি পটল তুলতে পারেন যার পাইকারী বাজারমূল্য ১৪০০ থেকে ১৬০০ টাকা। কৃষক এ পর্যন্ত প্রায় ৪৫০০০ টাকার পটল বিক্রি করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আরও ২ থেকে ৩ মাস পটল তুলতে পারবেন যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০০০০০ টাকা।এতে কৃষক অনেক লাভবান হবেন। উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্বাবধান ও মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ সেবার কারণে পটল চাষের বিষয়ে কৃষক আগ্রহী হয়ে উঠছেন।

এ বিষয়ে হরিরামপুর উপজেলার কৃষি অফিসার তৌহিদুজ্জামান খান বলেন, কৃষকের সার, বীজ ও বালাইনাশকের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষি পরামর্শ সেবা কৃষকের দোরগোড়ায় পৌছে দেয়ার বিষয়ে আমরা বদ্ধপরিকর এবং এ বিষয়ে উপসহকারী কৃষি অফিসারবৃন্দ মাঠে তৎপর রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button