sliderস্থানিয়

সালথায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা  

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: “রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ফরিদপুরের সালথায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ফরিদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মিরাজ আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ। 

অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মিরাজ আলী জানান, সমাজ থেকে দুর্নীতি নির্মূলের লক্ষ্যে শিক্ষার্থীদের নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার জন্য প্রতিবছরের মতো এই আয়োজন করা হয়। 

প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশ নেয়। ফাইনাল রাউন্ডে নারানদিয়া জয়নুদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পক্ষে এবং সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপক্ষে অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে হারিয়ে নারানদিয়া জয়নুদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট, প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button