sliderস্থানিয়

নলছিটিতে ইয়াবাসহ ব্যাবসায়ী গ্রেপ্তার

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে ৫৫পিস ইয়াবাসহ সঞ্জীব বিশ্বাস (৩৮) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলছিটি শহরের থানারপুল সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান।

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)মো.তৌহিদুজ্জামান- এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হারুন আর রশিদ একটি দল নলছিটি শহরের থানারপুল এলাকায় বায়তুস সালাম জামে মসজিদের সামনের রাস্তার উপর পৌঁছামাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সঞ্জীব বিশ্বাসকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর এর ৩৬(১) সারণীর ১০ (ক) ধারায় নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার সঞ্জীব বিশ্বাস নলছিটি হাসপাতাল রোডের (মদন মোহন মন্দির) এলাকার রবীন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি শহরের পুরাতন পোষ্ট অফিস রোডের একটি কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করার পাশাপাশি মাদক ব্যবসা করতেন বলে ওই এলাকার একটি বিশ^স্ত সূত্র জানায়।

ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, “মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button