sliderস্থানিয়

হরিরামপুরে মাদকসহ আসামী গ্রেফতার

নাসির উদ্দিন,হরিরামপুর প্রতিনিধি : হরিরামপুরের মাদক সম্রাট, ২১ মাদক মামলার আসামি হুকুম আলীকে (৫২) মাদকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
 
‎২ জুন (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় তার বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হরিরামপুর থানায় মাদক সংক্রান্ত আরও একটি নতুন মামলা রুজু করা হয় বলে থানা সূত্রে জানা যায়। মামলা নম্বর ১(০৬)২৬।
 
‎বিষয়টি নিশ্চিত হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, মাদককে জিরো টলারেন্স করতে আমাদের বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
 
‎উল্লেখ্য, হুকুম আলী দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও ২১ মাদক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button