sliderস্থানিয়

বোয়ালমারীতে নিখোঁজের আড়াই দিন পর পাটক্ষেতে মিললো যুবকের মরদেহ 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভাটপাড়া গ্রামে, নিখোঁজের আড়াই দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক মো. তৌহিদ মিয়া (২৬)। তিনি উপজেলার ভাটপাড়া গ্রামের মো. কাইয়ুম মিয়ার ছোট ছেলে। লাশের গায়ে কুপের চিহ্ন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তৌহিদ মিয়া পেশায় জাহাজের চাকরিজীবী ছিল। গত ১ জুন রাত থেকে তিনি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

বুধবার (৩ জুন) সকালে স্থানীয় লোকজন ভাটপাড়া মাঠে একটি পাটক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও এলাকাবাসীকে খবর দেয়। 

থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কি কারণে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 

থানার ওসি তদন্ত মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত চলতেছে কি কারনে হত্যা হয়েছে। আপনাদের পরে জানানো হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button