sliderস্থানিয়

শিবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে দুই শিশু নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। তারা দুজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রোববার (৩১ মে) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহালাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) এবং কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, এক চাচার সঙ্গে চার চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাফি ও জুবায়ের সবার আগে নদীতে নেমে পড়ে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের নদী থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে‌ ভর্তি করলে দায়িত্ব রত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

নিহত সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে দিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button