slider

সিসিটিভির আওতায় এলো বোয়ালমারী ভূমি অফিস

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষণাবেক্ষণ, রেকর্ড রুমের সুরক্ষা এবং অফিস ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা এবং দালালমুক্ত করার জন্য বোয়ালমারী উপজেলা ভূমি অফিসের ভেতরে ও বাহিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরার মাধ্যমে অফিসের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ইউএনও মোশারেফ হোসাইনের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস এসব ক্লোজ সার্কিট ক্যামেরার উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধান অতিথি বিপুল চন্দ্র দাস বলেন, অফিসের ভেতরে এবং বাহিরে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় তার জন্যই এই সিসি ক্যামেরা। ইউএনও মোশারেফ হোসাইন বলেন, অফিসের বাইরে থেকেও অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে। অফিসে ৮টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button