
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি উপজেলা শাখার উদ্যোগে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
৩০ মে শনিবার সন্ধ্যায় কটিয়াদী স্বপ্নপুঞ্জ কমিটির সেন্টারের আয়োজিত কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় অবদান এবং বাংলাদেশের গণতান্ত্রিক অঙ্গনে তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান সমস্ত গুরুত্বপূর্ণ এবং দেশের সংকটময় মুহূর্তে তার নেতৃত্বের কাছে স্মরনীয় হয়ে আছে।
কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। তিনি বলেন শহীদ জিয়াউর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, জনগণের অধিকার ও রাজনৈতিক সহনশীলতার মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাহিদুলের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুর রহমান বাচ্চু, সৈয়দ শামসুল আরেফিন তারা যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চানমিয়া সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়,এতে দেশের শান্তি সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি এবং জনগণের কল্যাণ এবং দেশ ও জাতির উন্নতির জন্য দোয়া কামনা করা হয়।




