sliderস্থানিয়

সাটুরিয়ায় সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

রাসেল আহমেদ সাটুরিয়া প্রতিনিধি: সাটুরিয়ায় ৩০ মে ২০২৬ গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সাটুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ এবং দলীয় নেতাকর্মীরা তাঁর স্মরণে কালো পতাকা উত্তোলন করেন।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্যস ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন,সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট অমিত হাসান,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বাদল সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবার অংশ গ্রহণে সাটুরিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আসরের নামাজের পড়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button