sliderস্থানিয়

হরিরামপুরে জমকালো আয়োজনে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: “মাদকে না বল -মাদক ছেড়ে খেলতে চল” এবারের প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ও উৎসব মুখর নান্দনিক পরিবেশে খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহার পরের দিন ৩০ মে শুক্রবার ঈদপরবর্তী কর্মসূচি হিসেবে খলিলপুর গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ সাব্বির হোসেন।
এছাড়াও আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র সংগঠনের সভাপতির দাপ্তরিক উপদেষ্টা মো: সাকিব বিশ্বাস ও সাধারণ সম্পাদকের দাপ্তরিক উপদেষ্টা মো: রফিকুল ইসলাম।

উক্ত খেলার সমাপনি বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলীর (দাতা+সদস্য) মো: সাত্তার বিশ্বাস হিমু, মো:রবিন বিশ্বাস ও রুবেল খান।

উল্লেখ্য,উক্ত খেলায় মিজান একাদশ চ্যাম্পিয়ান ও রুবেল একাদশ রানারআপ হয়েছেন।

খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কর্তৃপক্ষ বলেন, আপনাদের সকলের পারস্পরিক সহযোগিতায় অনুষ্ঠানের স্বার্থকতা ও প্রানবন্ত হয়েছে এবং প্রতিবারই ধারাবাহিকভাবে এমন খেলা বজায় রাখার চেষ্টা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button