sliderস্থানিয়

সিংগাইরে কৃষি জমি রক্ষায় রাতে অভিযান : ৩টি ট্রাক আটক

সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। ।

শনিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে একটি খননযন্ত্র(এক্সকাভেটর) অকার্যকর করা হয় এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক আটক করে থানা হেফাজতে দেয়া হয়েছে।

সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে খননযন্ত্র ব্যবহার করে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র। এতে কৃষিজমি কমে আসার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, এ উপজেলায় বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমাদের অবস্থান কঠোর।
তিনি আরও জানান, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button