
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের ডান তীর রক্ষা বাঁধ রক্ষার্থে বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়াঘাট থেকে আনসারহাট (আদর্শবাজার) হয়ে মিয়াপাড়ার আয়নালেঘাট পর্যন্ত দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধ গুণগতমাণ বজায় রেখে সংশ্লিষ্ট দুই ঠিকাদারী প্রতিষ্ঠান ব্লক-দ্বারা বাঁধের তীর সংরক্ষণ নির্মাণ দ্রুত বাস্তবায়ন করায় প্রকল্প পরিদর্শনে উপসচিব এবং স্বস্তিতে নদীপড়ের মানুষজন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, দুধকুমার নদী ভাঙন রোধে ২০২১সালে একনেক প্রকল্পের আওতায় ৬৯২কোটি ৬৮লক্ষ টাকা ব্যয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়। এই প্রকল্পের আওতায় ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় ভাঙন রোধ, নদী খনন এবং তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন চলমান।
সম্প্রতি, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহিম রিপন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তারঞ্চল রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) ড. মোহাঃ সরফরাজ বান্দা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. আহসান হাবিব ইতিমধ্যে দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়াঘাট থেকে আনসারহাট (আদর্শবাজার) হয়ে মিয়াপাড়ার আয়নালেঘাট পর্যন্ত সরেজমিনে কাজ পরিদর্শনকালে সন্তোষজনক হয়েছে মর্মে ঠিকাদারী প্রতিষ্ঠান কে নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক নদীর বাঁধ বাস্তবায়ন করার পরামর্শ প্রদানসহ নির্দেশনা দেন। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো.মুন্না হক ও উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম এবং বিভিন্ন সিনিয়র সাংবাদিকবৃন্দ।
সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প তীর রক্ষা বাঁধ প্রকল্প নং-৩১ ও ৩২ বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া হয়ে আয়নালেরঘাট পর্যন্ত নদীর ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে এনা এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার মো. শাহাদত হোসেন এবং বামনডাঙ্গা মুড়িয়াঘাট থেকে আনসারহাট (আদর্শবাজার) পর্যন্ত নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প নং-২৯ ও ৩০ এর ঠিকাদার লুৎফর বকসীর আওতায় ব্লক দিয়ে বাঁধ নির্মাণ কাজ গুণগতমাণ বজায় রেখে দ্রুত বাস্তবতায়ন চলছে।
অপরদিকে দুধকুমার নদী পাড়ের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এর সার্বিক নির্দেশনায় উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্না হক এবং উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম এর জোর মনিটরিংয় ও অক্লান্ত পরিশ্রমে বামনডাঙ্গার মুড়িয়াঘাট থেকে আনসারহাট (আদর্শবাজার) হয়ে মিয়াপাড়ার আয়নালেঘাট পর্যন্ত দুধকুমার নদীর ডান তীর রক্ষা বাঁধ দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান গুণগতমাণ বজায় রেখে নদী ভাঙন রোধ ও তীর সংরক্ষণ কাজ ব্লক-দ্বারা দ্রুত বাস্তবায়ন চলার ফলে চলতি বন্যায় নদীপাড়ের মানুষজন ভাঙন থেকে রক্ষা পাবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। মানসম্মতভাবে দ্রুত প্রকল্প ৪টি সম্পন্নের আশাবাদী এলাকাবাসী।
আনছারেরহাট ও মিয়াপাড়া এলাকায় আব্দুস শাফি মেম্বার, সাইফুর রহমান মাস্টার, আলেকজান্ডার, আঃ শাফি, আব্দুল খালেক, আরিফ হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান স্থায়ীভাবে দুধকুমার নদী রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প নদীর ডান তীর রক্ষার কাজ কোয়ালিটি বজায় রেখে বিধি মোতাবেক দ্রুত বাস্তবতায়ন করছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান এনা এন্টারপ্রাইজের ঠিকাদার মো.শাহাদত হোসেন বলেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে ডান তীর রক্ষা বাঁধের কাজ সর্ব্বোচ্চ গুণগতমাণ বজায় রেখে ব্লক-দ্বারা সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মুন্ন হক বলেন, দুধকুমার নদী ভাঙন রোধসহ স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান সঠিকভাবে বাস্তবায়ন করছেন। প্রকল্পে সর্বদা নজরদারি রয়েছে। অনিয়মের কোন সুযোগ নেই। নদীপাড়ের মানুষের বসতভিটা রক্ষাসহ দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় ভাঙন রোধ, নদী খনন এবং তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন চলছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে এবং নদীপাড়ের মানুষ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ভাঙন থেকে রক্ষা পাবে আর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
বাংলাদেশ পানিনয়ন বোর্ড উত্তারঞ্চল রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. আহসান হাবিব বলেন, দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে কাজ অনেক সন্তোষজনক। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।
বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহিম রিপন বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন স্যারের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রামের দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে ভাঙন রোধ, নদী খনন এবং তীর সংরক্ষণ কাজ পরিদর্শন এসেছি। তিনি প্রকল্পের কাজে সন্তোষজনক প্রকাশ করেন এবং বিধি মোতাবেক দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করতে নির্দেশ প্রদান করেন।


