sliderস্থানিয়

নলছিটিতে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে সমন্বয়সভা

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমন্বয়সভা অনষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) ও সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়য়করণ- ৩য় পর্যায়ের প্রকল্পে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় সূধীজনের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রাম আদালত আইন, গ্রাম আাদালত কি, গ্রাম আদালত গঠন, কেন আমরা গ্রাম আদালতে যাব, গ্রাম আদালতে কি কি ধরনের বিরোধ নিষ্পত্তি করা হয়, গ্রাম আদালতে তান বিষয়গজলো নিষ্পত্তি করতে পারে না, কিভাবে আবেদন দাখিল করতে হয়, কিভাবে গ্রামের জনগণকে সহায়তা করতে পারে এইসব বিষয়ে আলোচনা করেন গ্রাম আদালতের ঝালকাঠি জেলা সমন্বয়ক অক্ষয় কুমার। তিনি জানান, ২০২৪ খ্রিষ্টাব্দের ফেব্রæয়ারি থেকে ২০২৬ খ্রিষ্টাব্দের এপ্রিল মাস পর্যন্ত নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম আদালতে ৭৬০টি মামলা দায়ের হয়েছে। যাার শতভাগ নিষ্পত্তি করেছে গ্রাম আদালত।

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গ্রাম আদালতের নলছিটি উপজেলা সমন্বয়ক, নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি মো: শাহাদাত হোসেন মনু সহ, বেসরকারি সংস্থা নলছিটি মডেল সোসাইটির পরিচালক মো: খলিলুর রহমান মৃধা, নলছিটি প্রেসক্লাবের সহ: সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান সহ স্থানীয় বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button