
মোঃ নাজমুল চৌধুরী, হরিরামপুর প্রতিনিধি: অগ্নিযোদ্ধাদের একটাই পন-নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে র্যালি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়।
২০ মে বুধবার বেলা ১১ টায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গনে হরিরামপুর ফায়ার ও সিভিল ডিফেন্স অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ফাইটার-সাজ্জাত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয় ।
উল্লেখ্য,প্রথমো জাতীয় সংগীত পরিবেশন ও র্যালি এবং পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন হরিরামপুর থানার এসআই অভিজিৎ, বয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ প্রমূখ।
বক্তরা জানান, অগ্নিদূর্ঘটনায় মোকাবেলায় করণীয় ও ভূমিকম্পে করণীয় এবং ভূমিধসে করণীয় সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।



