জাতীয়শিরোনাম

বিমানবন্দর সড়কে পরিবর্তন : তৈরি করা হয়েছে ইউটার্ন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বাংলাদেশে দুই দিনের সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।
সড়কে প্রেসিডেন্টের চলাচল সহজ করতে সড়ক বিভাজনের দুটি স্থান ভেঙে ইউ টার্ন তৈরি করা হয়েছে। তুলে ফেলা হয়েছে সড়কে থাকা গতিরোধক।
একই কারণে শুক্রবার সকাল ১০টা থেকে আগামী শনিবার সকাল ১০ পর্যন্ত বিমানবন্দর সড়কের খিলক্ষেত ক্রসিং থেকে পদ্মা অয়েল ক্রসিং পর্যন্ত সড়কের পশ্চিম অংশ বন্ধ রেখে পূর্ব অংশে যান চলাচল করবে।
সড়কের দুই পাশ চীনের প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা সড়কের এই কাজগুলো তত্ত্বাবধান করছেন।
ঢাকা উত্তর ট্রাফিকের অতিরিক্ত উপকমিশনার হুমায়রা সুলতানা জানান, চীনের প্রেসিডেন্টের চলাচলের জন্য সড়কে দুটি ইউ টার্ন করাসহ আরও কিছু কাজ করা হচ্ছে। এটি সাময়িক ব্যবস্থা। প্রেসিডেন্ট চলে গেলে আবার পূর্বাবস্থা ফিরিয়ে আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button