
রাসেল আহমেদ সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার ৭ কিলোমিটার চন্দ্রখালী খাল খনন উদ্ভোদন করলেন বিমান ও পর্যটক মন্ত্রী আফরোজা খানম রিতা ।
সাটুরিয়া উপজেলার, সাটুরিয়া ইউনিয়ন এবং বালিয়াটি ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে গেছে এ-ই চন্দ্রখালী খাল টি ।
আজ ১১/০৫/২০২৬ তারিখে সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজে পূর্ব পাশ থেকে, বিকেল ৫ টার দিকে এ-ই চন্দ্রখালী খাল অনুষ্ঠিত ভাবে খনন উদ্ভোদন হয়।
এসময়ে উক্ত খাল খননে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটক মন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সাটুরিয়া উপজেলার প্রশাসক, মানিকগঞ্জ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সাটুরিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি সাকির আহাম্মেদ জুয়েল সহ সাটুরিয়া উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।




