sliderস্থানিয়

কটিয়াদীতে দেওয়াল ধসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে দেওয়ালের চাপা পড়ে আরাবী (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল শনিবার বিকালে পুরাতন একটি দেওয়াল ধসে নিহত আরাবী কে চাপা দিলে সে গুরুতর আহত হয়। সে সময় আশেপাশের লোকজন তাকে জরুরী ভিত্তিতে উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য প্রথমে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শাহবাগস্ত পিজি হাসপাতালে অদ্য রবিবার ১০ মে চিকিৎসার জন্য নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরাবীর পরিবারের পক্ষ থেকে মালয়েশিয়া প্রবাসী তার চাচা মনিরুজ্জামান নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান আরাবী তারই এলাকার একটি আম গাছ থেকে আম পারার জন্য তার এক বন্ধুর সাথে দেয়াল ঘেষা আম গাছের নিচে দাঁড়িয়েছিল। সে সময় এক বন্ধু আম গাছে ওঠার জন্য পুরাতন নড়বড়ে দেওয়াল বেয়ে উঠার সময় দেওয়ালটি আরাবীর উপর ধ্বসে পরলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে সময় লোকজন জরুরী ভিত্তিতে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করে আরাবিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করে। আজ ১০ মে রবিবার সকালে ঢাকার পিজি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরাবি কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া গ্রামের মোঃ আনার মিয়ার ছেলে। সে স্থানীয় কোরান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আরাবির এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। এমন একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে বিদায়ে আরাবির সহপাঠী এবং প্রতিবেশীদের মাঝে গভীর শোক বিরাজ করছে। নিহত আরাবির মরদেহ আজ সন্ধ্যার দিকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার কথা রয়েছে।

কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শিশুটি আজ রবিবার ঢাকায় মারা গেছেন। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির তদন্ত করেছি। মূলত একটি দেওয়াল ধসে তার উপর পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button